সাইবার নিরাপত্তা (Cyber Security) | Ahsan Tech Tips

 

.

সাইবার নিরাপত্তা (Cyber ​​Security)

 সাইবার নিরাপত্তা বলতে বোঝায় আমাদের ব্যক্তিগত তথ্য, কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসকে হ্যাকিং ও বিভিন্ন সাইবার আক্রমণ থেকে রক্ষা করা। সাইবার নিরাপত্তার নিশ্চিতের মাধ্যমে তথ্য চুরি, ম্যালওয়্যার এবং অন্যান্য সাইবার বিপদের বিরুদ্ধে সুরক্ষিত থাকা সম্ভব।

 অসাবধানতাবশতঃ একটি ক্লিকেই শক্তিশালী ম্যালওয়্যার আমাদের ডিভাইসে প্রবেশ করতে পারে। তাই সাইবার নিরাপত্তার হুমকিগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে, এই জগতে নিরাপদ থাকা সহজ হবে।

 

সাইবার ঝুঁকি

সাইবার হুমকি বলতে এমন কোনো ক্ষতিকারক কার্যকলাপ বা ইভেন্টকে বোঝায় যা গোপনীয়তা, অখণ্ডতা বা ডিজিটাল তথ্য, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের প্রাপ্যতার সাথে আপোস করতে চায়। এই হুমকিগুলি প্রায়শই সাইবার অপরাধী, বা হ্যাকারদের দ্বারা সংবেদনশীল ডেটাতে অননুমোদিত অ্যাক্সেস লাভ, বিভিন্ন সেবা ব্যাহত করা অথবা ব্যক্তি, সংস্থা বা সরকারের ক্ষতি করার উদ্দেশ্যে শুরু করা হয়।

সাইবার হুমকি বিভিন্ন রূপ নিতে পারে, যার মধ্যে রয়েছে -

১। ম্যালওয়্যার (Malware)

২। র‍্যানসমওয়্যার (Ransomware)

৩। স্প্যামিং (Spamming)

৪। ফিশিং (Phishing)

 

সাইবার নিরাপত্তা কেন জরুরী

সামরিক কর্মক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির উপরে আমরা অনেক বেশী নির্ভরশীল। ইন্টারনেটের মাধ্যমে সকল ধরনের তথ্য চুরি এবং সাইবার হামলার পরিমানও দিনদিন বেড়েই চলেছে। ফলশ্রুতিতে সংবেদনশীল সরকারি ও ব্যক্তিগত তথ্য পাচার, অর্থনৈতিক লেনদেনে হস্তক্ষেপ, এমনকি সামাজিকভাবেও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য যে কোন ধরনের সাইবার আক্রমন থেকে নিরাপদ থাকার জন্য সাইবার নিরাপত্তা সম্পর্কিত জ্ঞান থাকা অপরিহার্য।

 

সাইবার নিরাপত্তার গুরুত্ব

সাইবার নিরাপত্তা ব্যবহার করে Cyber-attack, Personal/Organization এর ডাটা চুরি, Identity theft ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায়। যে কোন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডাটা সুরক্ষায় যে কোন ধরনের Cyber attack হওয়ার আগেই নিরাপত্তা ব্যবস্থা নেয়া জরুরী। দিনদিন আমাদের IoT (Internet of Things) এর Device বৃদ্ধি পাচ্ছে (যেমনঃ CCTV, Smart Wath ইত্যাদি)। তাই Cyber threat এর হাত থেকে বাঁচাতে পারে Cyber Securityইন্টারনেট জগতের অবকাঠামোকে আরো সুরক্ষিত করার একমাত্র উপায় Cyber Security

 

সাইবার সিকিউরিটি কেন দরকার

১। ডেটা সুরক্ষা

২। গোপনীয়তা বজায় রাখা

৩। জাতীয় নিরাপত্তা

৪। র‍্যানসমওয়্যার এবং ব্ল্যাকমেইল প্রতিরোধ

৫। ডিজিটাল অ্যাসেট রক্ষা

৬। ব্যবসার ধারাবাহিকতা

 

কিভাবে সাইবার হুমকি এড়ানো যায়

১। শক্তিশালি পাসওয়ার্ড ব্যবহার করুন

২। সফটওয়্যার আপ টু ডেট রাখা

৩। ক্লিক করার আগে চিন্তা করুন

৪। মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন

৫। নিরাপদ ইন্টারনেট ব্যবহার করুন

 

ইলেক্ট্রনিক্স ডিভাইস সুরক্ষায় করনীয়

১। ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহারে সতর্কতা

২। Removable Media ব্যাবহারের সময় করনীয়

৩। মোবাইলের নিরাপত্তা

 

কোন মন্তব্য নেই

Dizzo থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.