থ্রিডি প্রিন্টিং (3D Printing) | Ahsan Tech Tips-থ্রিডি ভবিষৎ প্রযুক্তি প্রসারে আমরা


 

থ্রিডি প্রিন্টিং (3D Printing)

 3D এর অর্থ হলো 3 dimension বা ত্রিমাত্রিক। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট বস্তুই হলো ত্রিমাত্রিক বস্তু। পৃথিবীর দৃশ্যমান সকল কিছুই ত্রিমাত্রিক। আর প্রিন্ট বলতে, এমন প্রযুক্তি, যা ডিজিটাল ডিজাইন বা নকশা থেকে ত্রিমাত্রিক বস্তুব বস্তু বা পদার্থে পরিণত করে। প্লাস্টিক, ধাতু, রেসিন বা অন্যান্য উপকরণগুলো ব্যবহার করে মূলত এ বস্তুটি গঠিত হয়। লেয়ারের উপর লেয়ার বসিয়ে 3D ডিজাইনটির একটি বাস্তব রূপ দেয়া হয় একই থ্রিডি প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এবং একটি সম্পূর্ণ মডেল বা পণ্য তৈরি করতে সক্ষম। ডিজাইন থেকে উৎপাদন পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি কম সময়ের মধ্যে করা সম্ভব হয়, যা এটি কাস্টমাইজড এবং দ্রুত প্রটোটাইপিং এর জন্য একটি আদর্শ প্রক্রিয়া।

 ইতিহাস

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সূচনা ঘটে ১৯৮২ সালে, যখন ড. হিদেও কোদামা প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টিংয়ের একটি পদ্ধতি উদ্ভাবন করেন। এরপর ১৯৮৪ সালে চার্লস হাল স্টেরিওলিথোগ্রাফি উদ্ভাবন করেন, যা আধুনিক থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ভিত্তি স্থাপন করে১৯৮৯ সালে স্কট ক্রাম্প ফিউজড ডিপোজিশন মডেলিং (FDM) প্রযুক্তি উদ্ভাবন করেন, যা আজকের দিনে সর্বাধিক ব্যবহৃত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিগুলোর একটি।

 3D Printing কত প্রকার?

১। থার্মোপ্লাস্টিক প্রিন্টঃ থার্মোপ্লাস্টিক প্রিন্ট হল থ্রিডি প্রিন্টিং-এর একটি পদ্ধতি যেখানে থার্মোপ্লাস্টিক উপাদান ব্যবহার করা হয়। এটি এমন এক ধরনের প্লাস্টিক যা তাপ প্রয়োগে নরম হয় এবং ঠান্ডা হলে আবার শক্ত হয়। থার্মোপ্লাস্টিক প্রিন্টিংয়ে সাধারণত ABS (Acrylonitrile Butadiene Styrene), PLA (Polylactic Acid), TPU (Thermoplastic Polyurethane) ইত্যাদি উপকরণ ব্যবহার করা হয়

 ২। রেজিন প্রিন্টিংঃ রেজিন প্রিন্টিং হল থ্রিডি প্রিন্টিং-এর একটি বিশেষ পদ্ধতি যেখানে তরল রেজিন ব্যবহার করা হয়। এটি সাধারণত স্টেরিওলিথোগ্রাফি (SLA) বা ডিজিটাল লাইট প্রসেসিং (DLP) প্রযুক্তির মাধ্যমে করা হয়।

3D প্রিন্টিং যেভাবে কাজ করে

১। ডিজাইন তৈরি: প্রথমে CAD সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল মডেল তৈরি করা হয়।

২। স্লাইসিং: মডেলটিকে স্লাইসিং সফটওয়্যার দ্বারা স্তরে বিভক্ত করা হয়, যাতে প্রিন্টার বুঝতে পারে কীভাবে এটি তৈরি করতে হবে।

৩। প্রিন্টিং: প্রিন্টার নির্দিষ্ট উপাদান (যেমন প্লাস্টিক, ধাতু, রেজিন) ব্যবহার করে স্তর অনুযায়ী বস্তু তৈরি করে।

৪। সমাপ্তি: প্রিন্ট হওয়া বস্তুটি পরিষ্কার ও সমাপ্ত করা হয়, যাতে এটি ব্যবহারযোগ্য হয়।

 3D প্রিন্টিং এর সুবিধা

১। খরচ অনেক কম

২। বেশি উচ্ছিষ্ট প্ল্যাস্টিক তৈরি করা না

৩। অনেক শক্তিশালী পণ্য তৈরি করে

৪। পণ্যগুলি অনেক পাতলা হয়ে থাকে

৫। পরিবেশ বান্ধব

৬। ইচ্ছা মত পণ্য ডিজাইন করা যায়

৭। মনমত পণ্য তৈরি করে ব্যবহার করা যায়

৮। অনেক দ্রুত আউটপুট পাওয়া যায়

৯। ছোট জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পর্যায় উৎপাদন করা সম্ভব

১০। বাল্ক আকারে প্রোটোটাইপিং করা যায়

 3D প্রিন্টিং এর অসুবিধা

১। প্ল্যাস্টিক ছাড়া অন্য উপাদান ব্যবহার করা যায় না

২। পার্ট পার্ট আকারে ডিজাইন প্রিন্ট করতে হয়

৩। বড় আকারে প্রিন্ট করা যায় না

৪। কমদামি প্রিন্টার ভালো ফলাফল দিতে পারে না

৫। কপিরাইট ইস্যু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

 জনপ্রিয় থ্রিডি প্রিন্টিং টেকনোলজি 

প্রযুক্তি

                পূর্ণ নাম

                বৈশিষ্ট্য

FDM/FFF

Fused Deposition Modeling

সবচেয়ে জনপ্রিয়, সস্তা, হোম ইউজারদের জন্য উপযুক্ত

SLA

Stereolithography

রেজিন দিয়ে তৈরি, খুব সূক্ষ্ম ও বিস্তারিত প্রিন্ট তৈরি করে

SLS

Selective Laser Sintering

পাউডার দিয়ে তৈরি, শিল্পক্ষেত্রে বেশি ব্যবহৃত

 কোন কোন উপকরণ ব্যবহার হয়?

১। PLA (Polylactic Acid) - পরিবেশবান্ধব, সহজ প্রিন্টিং উপযোগী

২। ABS (Acrylonitrile Butadiene Styrene) - শক্ত ও টেকসই, কিন্তু বেশি গরম লাগে প্রিন্ট করতে

৩। PETG, TPU, Nylon - বিশেষ প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন ধরণের ফিলামেন্ট

৪। Resin - SLA প্রিন্টারে ব্যবহৃত হয়, অনেক সূক্ষ্ম প্রিন্ট দেয়

 

থ্রিডি প্রিন্টিং এর সম্ভাবনা

১। শিক্ষার ক্ষেত্রে: 3D প্রযুক্তি শিক্ষার প্রক্রিয়া ও অভিজ্ঞতা সহজ ও আকর্ষনীয় করে তুলতে পারে। ছাত্রছাত্রীদের জন্য অধ্যয়ন করা হিসাবে এর প্রয়োগ হতে পারে বেশি করে।

 ২। স্বাস্থ্য ও চিকিৎসা: 3D প্রিন্টিং চিকিৎসা ক্ষেত্রে পরিকল্পিত অগ্রগতি আনতে পারে, যেমন প্রোটেজেটিভ বিছানা, প্রোস্থেটিক অংশ ইত্যাদি।

 ৩। প্রতিষ্ঠানিক ক্ষেত্রে: 3D মডেলিং ও প্রিন্টিং প্রযুক্তি কোম্পানিরা পণ্য উৎপাদনের প্রক্রিয়া সহজ করে তুলতে পারে এবং ইনোভেশনে সহায়ক হতে পারে।

 ৪। প্রকৃতি বাস্তবতা: 3D প্রযুক্তি সাহায্যে আমরা প্রকৃতির বিভিন্ন পদার্থ এবং জীবনযাত্রা সম্পর্কে আরও গভীর ধারণা পেতে পারি, যা আমাদের পরিবেশ ও জীবনযাত্রাকে উন্নত করতে সাহায্য করতে পারে।

 ৫। সিনেমা ও প্রকাশনা: 3D প্রযুক্তি সিনেমা, গেমিং, অ্যানিমেশন, ও মিডিয়া প্রকাশনা প্রশাসনে প্রভাবশালী হিসেবে ব্যবহৃত হতে পারে।

 

থ্রিডি প্রিন্টিং-এর সম্ভাব্য ভবিষ্যৎ

১। স্বাস্থ্য খাতে বিপ্লবঃ কৃত্রিম অঙ্গ, জীবন্ত কোষের প্রিন্টিং, এবং কাস্টমাইজড মেডিকেল ইমপ্লান্ট আরও উন্নত হবে।

২। স্থাপত্য ও নির্মাণঃ সম্পূর্ণ বাড়ি ও ব্রিজ তৈরি করা যাবে দ্রুত এবং কম খরচে।

৩। শিল্প ও ডিজাইনঃ আরও জটিল ও সূক্ষ্ম ডিজাইন তৈরি করা সম্ভব হবে।

৪। পরিবহণ ও মহাকাশঃ গাড়ি, বিমান, এবং মহাকাশযানের যন্ত্রাংশ আরও উন্নতভাবে তৈরি করা যাবে।

৫। খাদ্য শিল্পঃ ভবিষ্যতে থ্রিডি প্রিন্টিং দিয়ে আরও উন্নত ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা সম্ভব হবে।

 

 

 

 

 

কোন মন্তব্য নেই

Dizzo থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.